রাজ্য সরকারের নির্দেশ মতো অস্থায়ী কর্মীদের জন্য বোনাস বৃদ্ধি করলো ইংরেজবাজার পুরসভা। ১০০০ টাকার পরিবর্তে এবারে ১২০০ টাকা করে বোনাস পাবেন কর্মীরা। পৌরসভায় এক সাংবাদিক সম্মেলনে ১২০০ কর্মীর এই বোনাসের কথা ঘোষণা করেন উপ পৌরপতি দুলাল সরকার। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন সরকারি কর্মীদের বোনাস দেওয়া হবে। দলনেত্রীর দেখানো পথেই হাঁটতে চলেছে তৃণমূল পরিচালিত ইংরেজবাজার পুরসভা। আর এই ঘোষনার পরই খুশির হাওয়া ছড়িয়েছে পুর কর্মীদের মধ্যে।
দুলাল বাবু জানান, এর আগেই পুরসভা শহর থেকে জল কর মুকুব করে ছিলো। নতুন করে কাউকে জল কর দিতে হবে না। পাশাপাশি ব্যাবসায়িক কাজে যারা জলের লাইন নিয়েছেন তাদেরকে পুরনো নির্ধারিত মূল্যই জল কর দিতে হবে। আর সেই কারনেই জল সমস্যা সমাধানে ইতিমধ্যেই রাজ্য সরকার ১ কোটি ৬৫ লক্ষ টাকা বরাদ্দ করেছে। এই টাকা দিয়ে শহরে আর্সেনিক মুক্ত পানীয় জল বাড়ি বাড়ি সরবরাহের কাজ করা হবে। ইতিমধ্যেই জোর কদমে সেই কাজ শুরু হয়েছে। এই প্রকল্পে মোট ২ কোটি টাকা খরচ হবে। রাজ্য সরকার বরাদ্দ করা টাকা ছাড়া বাকি টাকা পুরসভার ফান্ড থেকে খরচ করা হবে। আগামী দের বছরের মধ্যে এই কাজ শেষ হবে বলে জানান তিনি।